ভোলায় ওসি হাসনাইন পারভেজ এর পক্ষে মানববন্ধন


স্টাফ রিপোর্টার: ভোলা সদর থানার ওসি আবু শাহাদাৎ মোঃ হাসনাইন পারভেজ এর পক্ষে মানববন্ধন করেছে সাধারণ মানুষ।
১৯শে অক্টোবর বিকালে ইলিশাবাসী নামের এক ব্যানারে পরানগঞ্জ বিশ্বরোড চত্ত্বরে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ উপস্থিত হয়ে বলেন, ওসি হাসনাইন পারভেজ যখন মাদক, ভুমিদস্যুদের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা করেছে। তখনি কিছু কুচক্রী মহল তার বিরুদ্ধে লেগেছে।
মাদকমুক্ত সমাজ গড়তে ভোলা সদর থানায় ওসি হাসনাইন পারভেজ এর বিকল্প নেই। তাই আরো কিছুদিন এ ওসি কে সদর মডেল থানায় রেখে ভোলাকে মাদকমুক্ত করার দাবী জানান বক্তারা।
বক্তব্য রাখেন আলাউদ্দিন হাওলাদার, তাহমিনা, ইশরাত জাহান, মোঃ আলী, মোঃ রাসেলপ্রমুখ।
উল্লেখ : ১৮ই অক্টোবর বিকালে ইলিশা পাকারমাথা বাজারে ওসি হাসনাইন পারভেজ ও এস আই জহিরুল ইসলাম এর প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী একটি পরিবার।





