খুলনা

খুলনায় নারী ও সাংবাদিকদের তথ্য অধিকার বিষয়ক প্রোগ্রাম অনুষ্ঠিত

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি) ও কমিউনিটি ফোরামের সহযোগিতায় “মহিলা ও মেয়ে এবং সাংবাদিকদের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক পলিসি বিষয়ক কর্মশালা” খুলনার হোটেল এম্বাসেডরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই কর্মশালায় নারী ও কিশোরী সাংবাদিকদের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক পলিসি প্রণয়ন ও বাস্তবায়নে বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা হয়।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯ এর সহযোগিতায় এবং কলাবরেশন ল্যাব প্রজেক্ট রাউন্ড–৩ এর আওতায় ধ্রুব অ্যালায়েন্স (ধ্রুব, সিডাব্লিউএফ, সিএমকেএস ও দৈনিক প্রবাহ)-এর সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এডভোকেট পপি ব্যানার্জী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার সম্পাদক পরিষদের সভাপতি ও দৈনিক প্রবর্তন পত্রিকার সম্পাদক মোস্তফা সারোয়ার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন — দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার শেখ শামসুদ্দিন দোহা; বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবির; খুলনা সিটি কর্পোরেশনের লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান; তথ্য অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার তরুণ কুমার মণ্ডল; খুলনা মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার সাদিয়া আফরিন সিদ্দিকী; বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির কোষাধ্যক্ষ মো. মামুন; খুলনা থানা যুব উন্নয়ন অফিসার এস. এম. মফিদুল হক; ফটো সাংবাদিক জাহিদুল হোসেন ও মো. সোহেল; দৈনিক যায়যায় দিনের খুলনা বিভাগীয় প্রধান আতিয়ার রহমান।

এছাড়াও খুলনার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, ধ্রুব, সিডাব্লিউএফ ও সিএমকেএস-এর অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন অফিসার মনিরুল ইসলাম, প্রশান্ত কুমার মণ্ডল, রঞ্জন নিকোলাসসহ বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ও কমিউনিটি ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ