ভোলা

লঞ্চ আসলেই ঝাঁপিয়ে পড়েন হকাররা, ঘটতে পারে দূর্ঘটনা

ইয়ামিন হোসেন: ভোলার সবচেয়ে ব্যস্ততম ইলিশাঘাট। সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত এ ঘাট থেকে ছেড়ে যায় ঢাকাগামী লঞ্চ। এ ঘাটে রয়েছে অর্ধ শতাধিক হকার, ব্যাগ টানার শ্রমিক। তাদের অধিকাংশই শিশু।

লঞ্চ ঘাটে আসলেই কার আগে কে লঞ্চে উঠবে এ প্রতিযোগিতায় নামেন হকাররা ও ঘাট শ্রমিকরা। তাদের সাথে যুক্ত হয় রিক্সাচালকরা।

এই বিভাগের আরও সংবাদ

ঝুঁকি নিয়ে এক লঞ্চ থেকে অন্য লঞ্চ এবং টার্মিনালে না বিরতেই ঝাপিয়ে পড়েন তারা। এতে বড় ধরনের দূর্ঘটনার শিকার হতে পারেন বলে ধারণা করছে যাত্রীরা তবে লঞ্চ কর্তৃপক্ষ এবং প্রশাসনের কোন তদারকি না থাকায় দিনদিন এর মাত্রা বৃদ্ধি পাচ্ছে।

সামান্য ৫০/১০০ টাকার লোভে নিজের জীবনে বিপন্ন হতে পারে সে জ্ঞানটুকু ও নেই লঞ্চে ঝাঁপিয়ে পরাদের।

গত শুক্রবার দুপুরে কর্ণফুলী-১৪ ইলিশাঘাটে আসলে লঞ্চ টার্মিনালে না পৌঁছতেই পাশে থাকা গ্রীনলাইন থেকে ঝাঁপিয়ে পড়েন হকাররা।

জীবনের ঝুঁকি বুঝেও সামান্য কিছু টাকার জন্য দুইপাশে লঞ্চ মাঝখানে নদী, এর মধ্যে লাফ মারেন৷

২০২৩ সালে একই কায়দায় লঞ্চে উঠতে গিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন এ ঘাটের এক শ্রমিক। পরবর্তীতে গ্রামবাসীর চাদার টাকায় চিকিৎসা হয়েছে বলে জানিয়েছে এক হোটেল ব্যবসায়ী৷

ঝুঁকি জেনেও কেনো লাফ দিচ্ছে জানতে চাইলে সুমন নামের এক হকার বলেন, লঞ্চ ঘাটে বিরতে বিরতে অন্যরা উঠে যায় তাই আমরা আগে উঠে যাচ্ছি।

ঝুঁকি জেনেও কেন উঠছেন? এমন প্রশ্নে বলেন কিছু করার নাই। মৃত্যু তো একদিন হবে।

স্থানীয় সচেতন মহলের দাবী যারা ঝুঁকি নিয়ে লঞ্চে উঠছে তারা না হয় অশিক্ষিত, অসচেতন কিন্তু ঘাট ইজারাদার এবং ঘাটে থাকা বিআইডব্লিউটিএ প্রতিনিধিরা তো সচেতন। তারা কেন ব্যবস্থা নিচ্ছে না বা সচেতন করছে না?

এই বিভাগের আরও সংবাদ