খাদ্য, পানি ও জমিতে নারীর অধিকার নিশ্চিত করতে হবে: জনসমাবেশে কৃষিবিদ শামীম


সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলায় খাদ্য, পানি এবং জমিতে নারীর অধিকার রহ্মার দাবিতে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৫ অক্টোবর) বিকালে মোংলার কাইনমারি চাঁদপাই ইউনিয়ন পরিষদ চত্বরে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশসহ কয়েকটি সংগঠনের আয়োজনে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জনসমাবেশে সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী মোঃ নূর আলম শেখের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
বক্তব্য তিনি বলেন, কৃষি, খাদ্য ও মৎস্য উৎপাদনে কোন কর্পোরেট দখল এবং নব্য ঔপনিবেশিক শাসন-শোষন সহ্য করা হবেনা। সবার আগে বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে হবে। খাদ্য, পানি এবং জমিতে নারীর অধিকার নিশ্চিত করতে হবে। উপকূলের পরিবেশ বির্পযয় খাদ্য নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলেছে। জলবায়ু উদ্বাস্তু রোধে উত্তরের দেশগুলোকে ঋণ নয় ক্ষতিপূরণ দিতে হবে।
দেশে ন্যায্য জলবায়ুবান্ধব টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে। লবণাক্ততা বেড়ে যাওয়ায় কৃষি উৎপাদন ও মৎস্য চাষে বিপর্যয় নেমে এসেছে। প্রাণ-প্রকৃতি সুরক্ষায় জলবায়ু পরিবর্তন রোধে ন্যায্য জ্বালানি রূপান্তর ঘটাতে হবে। নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে।
এসময়ে উপজেলা কৃষি অফিসার প্রশান্ত কুমার হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা শেখ আবু হানিফ, সুন্দরবন জাদুঘরের পরিচালক সুভাষ চন্দ্র বিশ্বাষ, বিএনপি নেতা এমরান হোসেন, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মোঃ শাহ্ আলম শেখ ও নারীনেত্রী শামীমা আক্তার লাইজু, তৃপ্তি সরদার, সুনীতি রায়, সাংস্কৃতিক সংগঠক জানে আলম বাবু, গীতিকার মোল্লা আল মামুন, জেলে সমিতির নেতা বিদ্যুৎ মন্ডল, আব্দুর রশিদ হাওলাদার, কমলা সরকার, হাছিব সরদার, মেহেদী হাসানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জনসমাবেশে কৃষানীরা তাদের উৎপাদিত কৃষিপণ্য প্রদর্শন করে। লাঠিখেলাসহ গ্রামীণ খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।





