খুলনা

ফুলতলায় দূর্গা পূজা উপলক্ষে আনসার ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে ২৭ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টায় খুলনা জেলার ফুলতলা উপজেলা পরিষদ চত্বরে আনসার ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

উপজেলা আনসার ভিডিপি অফিসার সালমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জেল্লাল হোসেন।

এ সময় বক্তারা আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার ভিডিপি সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এই বিভাগের আরও সংবাদ