টাঙ্গাইল

ঘাটাইলে ঐতিহ্যবাহী সাবিকনূদ এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার কমিটি গঠন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের বীরচারীতে পাঁচটি গ্রাম নিয়ে ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সাবিকনূদ (সাধুটি, বীরচারী, করবাড়ি, নূরপড়া, দড়িবীরচারী) এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠিত হয়েছে ।

গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ নূরুল ইসলাম শামীমকে সভাপতি, মোঃ আজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মোঃ আলমগীর হোসেনকে কোষাধ্যক্ষ মনোনীত করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন –

সহ সভাপতি মোঃ শফিকুল ইসলাম,সহ সাধারণ সম্পাদক আব্দুল কাদের, ধর্ম বিষয়ক সম্পাদক আলী আশরাফ, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আলী আজগর, প্রচার সম্পাদক মোঃ আরিফ,কার্যকরী সদস্য – মোঃ সোহরাব আলী, মোঃ আতোয়ার হোসেন আকন্দ, মোঃ আজমত আলী ।

এই বিভাগের আরও সংবাদ