খুলনা

দৌলতপুরস্থ পাবলায় শেখ শওকত আলী জামে মসজিদের উদ্বোধন

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মহানগরীর দৌলতপুরের দক্ষিণ পাবলায় ২৬ সেপ্টেম্বর শুক্রবার জুমআ’র সলাত আদায়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে শেখ শওকত আলী জামে মসজিদের।

সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে চার কাঠা জমির উপর নির্মিত হচ্ছে দুই তলা বিশিষ্ট এই জামে মসজিদ, যেখানে একসঙ্গে প্রায় দুই হাজার মুসল্লি সালাত আদায় করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

মসজিদের নির্মাণকাজে সার্বিক তত্ত্বাবধান করছেন ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মরহুম শেখ শওকত আলীর বড় ছেলে শেখ সামসুল আলম মিল্টন এবং ছোট ছেলে সাবেক কাউন্সিলর শেখ শামসুদ্দীন আহমেদ প্রিন্স।

ইতোমধ্যে প্রায় ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট কাজ দ্রুত শেষ হবে বলে কাউন্সিলরদের পারিবারিক সূত্রে জানা গেছে।

মসজিদ কমিটির সভাপতি হিসেবে শেখ লুৎফর হোসেনের নাম ঘোষণা করা হয়। উদ্বোধনী জুমআর নামাজে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সভাপতি মুর্শিদ কামাল, ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, খুলনা মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির এ্যাডভোকেট আনছার উদ্দিনসহ ওয়ার্ডের নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ