খুলনা

খুলনার ফুলতলায় যুবক হত্যা মামলায় গ্রেফতার ৩

খুলনা ব্যুরো : খুলনা জেলার ফুলতলায় আলম মোল্যাকে গণপিটুনিতে হত্যা মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

২৩ সেপ্টেম্বর মঙ্গলবার ফুলতলা থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন সাইফুল, রুমান মোল্যা ও নাসির খান।

ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন উক্ত তথ্য গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও সংবাদ