খুলনা
খুলনার দৌলতপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান :কেএমপি’র দৌলতপুর থানা পুলিশের একটি টিম ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাতে উক্ত থানা এলাকায় অভিযান চালায়।
অভিযানে দৌলতপুর থানার এফআইআর নং-১৩/৫০, তারিখ-২৪ মার্চ ২০২০, জি আর নং-৫০, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) মূলে ১ বছর ৬ মাস সশ্রম কারাদন্ড ও ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী রাকিব শেখ (২৫), পিতা-মোঃ ইসরাফিল শেখ, সাং-পাবলা কেশবলাল রোড, থানা-দৌলতপুর, খুলনাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





