খুলনা

খুলনার পাইকগাছায় সাইকেল র‍্যালী ও মানববন্ধন কর্মসূচি পালিত

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা জেলার পাইকগাছার জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে হরিঢালী-কপিলমুনি মহিলা কলেজ চত্বরে ১৯ সেপ্টেম্বর শুক্রবার সাইকেল র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

ব্রাজিলে অনুষ্ঠিতব্য কপ-৩০ ও যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাকে সামনে রেখে সাইকেল র‌্যালি ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন।

মানববন্ধনে কপোতাক্ষ নদ ও শিবসা নদী দ্রুত খনন এবং উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান বক্তারা। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ওই অঞ্চলের মানুষেরা সীমাহীন সংকটের মুখোমুখি।

এই সংকট মোকাবেলায় মৃতপ্রায় নদীগুলো দ্রুত খনন করতে হবে। একইসঙ্গে উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। খুলনা-পাইকগাছা সড়ক দ্রুত সংস্কারের মাধ্যমে মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে হবে।

এই বিভাগের আরও সংবাদ