রাজধানী

পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন মানেই ফ্যাসিবাদের উত্থান: গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ১৯ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর মিরপুর-১২ তে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশ পল্লবী ও রূপনগর থানা শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন; “বাংলাদেশে বারবার পরিক্ষিত এফপিটিপি পদ্ধতিতে নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদেও উত্থান হবে।

২৪ এর জুলাই অভ্যুত্থানে হাজারো প্রাণের রক্তের উপর দাড়িয়ে থাকা বর্তমান সরকার যদি ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরাচার খুনিদের বিচার না করেই তড়িঘড়ি নির্বাচনের আয়োজন করে তবে তা হবে পুরো বিপ্লবের সাথে চরম বেঈমানি। এফপিটিপি পদ্ধতিতে নির্বাচনের কারনে এদেশে ফ্যাসিবাদের জন্ম হয়েছিল তাই সচেতন দেশবাসী একই পদ্ধতিতে নির্বাচনের মধ্যদিয়ে আবারও ফ্যাসিবাদের কবলে নিষ্পেষিত হতে চায় না।

এই বিভাগের আরও সংবাদ

গণ সমাবেশ বাস্তবায়ন কমিটি আহ্বায়ক আলহাজ¦ কামাল উদ্দিন আহমদের সভাপতিত্বে আয়োজিত গণ সমাবেশে গাজী আতাউর রহমান আরও বলেন; ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলের সকল খুন, গুম, ধর্ষণ, দূর্নীতি, লুটতরাজ সহ সকল অপকর্মের বিচার সহ তাদের সহযোগী ১৪ দলের বিচার করতে হবে। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করেই পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। নচেৎ এদেশের ইতিহাসে বর্তমান সরকারও মীরজাফরের তালিকায় স্থান নিশ্চিত করবে।

প্রধান বক্তার বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম বলেন, “পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ব্যানার নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সরকারের পেটুয়া বাহিনীর বন্দুকের নলের সামনে দাড়িয়ে জুলাইয়ের প্রতিটি দিন লড়াই করেছি। অথচ জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরও হত্যা, খুন, চাঁদাবাজি, ছিনতাই ও ধর্ষণ বন্ধ হয়নি। দেশের মানুষ দিন দিন নিরাপত্তাহীন অনিশ্চিয়তার মধ্যদিয়ে দিন পার করছে। বাংলাদেশকে প্রকৃত কল্যাণ রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করতে আগামী নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীকে ভোট দিয়ে খোদাভীরু সৎ ও চরিত্রবান ব্যক্তিদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রদান করতে হবে।

উক্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-১৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতিকের প্রার্থী প্রকৌশলী আলহাজ¦ মোঃ সাইফুল ইসলাম বলেন, “আমি ঢাকা-১৬ আসনকে চাঁদাবাজ মুক্ত, নিরাপদ, পরিকল্পিত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। এখানকার প্রতিটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আমি নিরলসভাবে কাজ করবো ইনশাআল্লাহ।

গণ সমাবেশে বিশেষ অতিথির প্রদান করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর উত্তরের সভাপতি ড. মাসুম রব্বানী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি আলহাজ্ব আমিরুল হক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি ক্বারী মুস্তাইজ বিল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি সোহরাব হোসেন ফজলে, ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপনগর থানা সভাপতি আলহাজ¦ খলিলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ পল্লবী থানা সেক্রেটারী মোঃ উমর ফারুক সহ প্রমুখ নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ