ভোলা

তরঙ্গ নিউজে সংবাদ প্রকাশের পর গরু পেলেন সেই ৪ অন্ধের পরিবার

ভোলা প্রতিনিধি: ভোলায় একই পরিবারে সবাই অন্ধ।। মানবেতর জীবন কাটছে এ শিরোনামে জনপ্রিয় অনলাইন তরঙ্গ নিউজে সংবাদ প্রকাশের পর তাদের পাশে দাড়িয়েছে সৌদিআরব প্রবাসী আলহাজ্ব আবুল কাশেম।

ওই অন্ধের পরিবারের চাহিদা অনুযায়ী ১১ সেপ্টেম্বর একটি গরু ক্রয় করে দিয়েছেন প্রবাসী আলহাজ্ব আবুল কাশেম।

গরু উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে যান অন্ধ কামাল ও তার অন্ধ সন্তানরা ।

কামাল বলেন, আমার কাছে স্বপ্নের মত লাগছে যে আমাকে একটা গরু দান করেছে। আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ে তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ।

আলহাজ্ব আবুল কাশেম বলেন, এ পরিবারটির কথা শুনে খুবই কষ্ট পেয়েছি, তাদের ইচ্ছে একটা গরুর তাই সেটা পূরণ করেছি।

এই বিভাগের আরও সংবাদ