কুরআনের আলো প্রতিভার সন্ধানে ২০২৪ ও ২৫ এর সেরা প্রতিযোগিদের সংবর্ধনা


এনটিভি পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে ২০২৪ ও ২০২৫ কৃতি ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে সৌদি মদিনা ব্যবসায়ী বৃন্দ।
মদিনার একটি কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী জনাব আমজাদ হোসাইন এর সভাপতিত্বে ও সাংবাদিক মোহাম্মদ মামুন ও সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আনোয়ার অনিক স্বপন,বিশেষ অতিথি ছিলেন, ইনভেস্টর শাহিন আহমেদ, ইনভেস্টর ওমর ফারুক মাহবুব, ইনভেস্টর পারভেজ পাটোয়ারী, সাংবাদিক আনিছুর রহমান পলাশ, বাহার উদ্দিন ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদ আজাদ সহ আরও অনেকে।
বক্তব্যের বক্তারা বলেন প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা কোরআনের পাখিগুলো যেন তাদের মেধা কাজে লাগিয়ে সামনের দিকে আরো এগিয়ে যেতে পারে বাংলাদেশের সুনাম বিশ্বের মানচিত্রে তুলে ধরে রাখতে পারে সকলকে পাশে থাকার আহ্বান জানান।





