কুয়েট শিক্ষক সমিতির কালো ব্যাজ ধারন ও অবস্থান কর্মসূচি অব্যাহত


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ১৮ ফেব্রয়ারী শিক্ষক লাঞ্ছনায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিচারের দাবিতে শিক্ষক সমিতির দেওয়া তিন সপ্তাহ সময় অতিবাহিত হওয়ার পরেও ভাইস চ্যান্সেলর কোন পদক্ষেপ না নেয়ায় পঞ্চম দিন ২৪ আগষ্ট দুপুর সাড়ে ১২ টা থেকে ১ টা পর্যন্ত কুয়েট প্রশাসনিক ভবনের নিচে কুয়েট শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি পালন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেন।
আগামী ২৬ আগষ্টের মধ্যে তাদের দাবী মেনে না নিলে শিক্ষক সমিতি কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন। এছাড়া ২৬ আগষ্ট পর্যন্ত প্রতিদিন দুপুর সাড়ে বারোটা থেকে একটা পর্যন্ত কুয়েট প্রশাসনিক ভবনের নিচে অবস্থান ও কালব্যাজ ধারণ কর্মসূচি পালন অব্যাহত থাকবে ।এদিকে নবনিযুক্ত কুয়েট ভাইস চ্যান্সেলর আওয়ামী দোসর ও পূর্বের সুবিধাভোগীদের পুনর্বাসনের চেষ্টা করছে।
কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ ওমর ফারুক বলেন আজ বিকাল চারটায় শান্তি-শৃঙ্খলা কমিটির সভা এ সভা থেকে একটি সিদ্ধান্ত হবে এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।





