যাত্রীবাহী বোট ও ফেরি সংঘর্ষে নিখোঁজ যাত্রীদের উদ্ধার অভিযানে কাজ করছে কোস্টগার্ড


সুমন,স্টাফ রিপোর্টারঃ খুলনা জেলখানা ফেরিঘাটে যাত্রীবাহী বোট ও ফেরির সংঘর্ষে নিখোঁজ যাত্রীদের উদ্ধার অভিযানে কোস্ট গার্ড।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, বৃহস্পতিবার রাত ১০টায় খুলনা জেলখানা ফেরিঘাট এলাকায় একটি যাত্রীবাহী বোট ও ফেরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় বোটে থাকা ৩০-৩৫ জন যাত্রীর মধ্যে ১ জন পুরুষ, ১ জন নারী ও ১ জন শিশুসহ মোট ৩ জন নিখোঁজ রয়েছে বলে জানায়।
এ তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন রূপসার কর্তৃক ১৮ সদস্যের একটি বিশেষ উদ্ধারকারী দল রাতভর রূপসা নদীতে অভিযান চালায়। তবে রাতের অন্ধকার ও প্রবল স্রোতের কারণে নিখোঁজদের উদ্ধার সম্ভব হয়নি। পরবর্তীতে আজ শুক্রবার সকাল ৭ টায় কোস্ট গার্ড উদ্ধারকারী দল পুনরায় আবারো উদ্ধার অভিযান শুরু করে। কোস্ট গার্ড নিখোঁজ যাত্রীদের উদ্ধারে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
যেকোনো দুর্ঘটনা বা দুর্যোগ পরিস্থিতিতে কোস্ট গার্ড সর্বদা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।





