খুলনা

খুলনায় কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনা ব্যুরো : ১৯ আগস্ট মঙ্গলবার রাতে খুলনা মহানগরীর বয়রা এলাকা থেকে কলেজ ছাত্রী তিসার (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ( ১৯ আগস্ট) রাত সাড়ে ১২ টার দিকে একই এলাকার একটি ৫ তলা ভবন থেকে তিসার মরদেহ উদ্ধার করা হয়।

তিসা সরকারি বয়রা মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী ছিল। সে যশোর জেলার অভয়নগর উপজেলার আ: রউফ মোল্লার মেয়ে।

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বয়রা কলেজের বিপরীতে ৫ তলা ভবনের একটি ফ্ল্যাটে ৩ জন ছাত্রীর সঙ্গে বসবাস করত। তিসা এ ঘটনার দু’দিন আগে বাড়িতে গিয়েছিল। সেখান থেকে আবার ঐ মেসে ফিরে আসে। কিন্তু তার সাথে থাকা অপর দু’ছাত্রী তাদের বাড়িতে বেড়াতে গিয়েছিল। বাসায় আর কেউ না থাকার সুযোগে রাতে ফ্যানের হুকের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

তিনি আরও বলেন, রাতে নিরাপত্তা প্রহরী বিষয়টি আঁচ করতে পেরে ওই বাড়ির মালিককে খবর দেয়। বাড়ির মালিক আবার তিসার বাবাকে বিষয়টি জানালে রাতে তারা অভয়নগর থেকে খুলনার উদ্দেশ্যে চলে আসেন। ঘরের দরজা বন্ধ দেখে বিষয়টি পুলিশকে অবগত করে তারা। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে তিসার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

এই বিভাগের আরও সংবাদ