বাগেরহাট

মোংলায় যৌথ অভিযানে দুই মাদক ব্যাবসায়ীকে আটক

সুমন,স্টাফ রিপোর্টারঃমোংলায় যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২ লক্ষ ৫১ হাজার টাকা মূল্যের ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক  ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড বেইস মোংলায় নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে মোংলা বন্দর বহুমুখী মাদ্রাসা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ঐ এলাকায় একটি বাড়ি তল্লাশি চালিয়ে প্রায় ২ লক্ষ ৫১ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা ও ৪৩৭ পিস ইয়াবাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা মোংলা সদর এলাকার মোঃ বেল্লাল হোসেন (৪০) এবং মোঃ সগির হোসেন (৫২)।

এই বিভাগের আরও সংবাদ

জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃত আসামীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ