রাজধানী

ধামরাইয়ে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক

সিনিয়র রিপোর্টার: ঢাকার ধামরাইয়ে চার কেজি গাঁজাসহ মো. আব্দুল করিম (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।

মঙ্গলবার (১৯ আগষ্ট) সকালে ধামরাই থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম।

এই বিভাগের আরও সংবাদ

এর আগে, গতকাল সোমবার(১৮ আগষ্ট) রাতে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মো: আব্দুল করিম (৫০) ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের গোলাই এলাকার বাসিন্দা।

এই বিভাগের আরও সংবাদ