ক্যাম্পাস

রাবিতে কনসার্ট বাতিল, আর্টসেলের বিরুদ্ধে ক্ষতিপূরণের দাবি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আয়োজন করা কনসার্ট শেষ মুহূর্তে বাতিল করায় জনপ্রিয় ব্যান্ড আর্টসেল ও তাদের গায়ক লিংকন-এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে আয়োজক পক্ষ।

সাবেক সমন্বয়ক ও আয়োজক কমিটির সদস্য সালাউদ্দিন আম্মার বলেন, এ ঘটনায় মোট ১৪ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের তালিকা প্রকাশ করেছি এবং ক্ষতিপূরণের অর্থ ফেরত দেওয়া ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি।

আজকের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত না জানালে আমরা মামলা করার প্রস্তুতি নেবো। এ ছাড়াও আর্টসেলের আগামীর কানাডা সফর বাতিলের আওয়াজ তুলব।

তাদের ম্যানেজারের সঙ্গে কথা বললে তিনি জানান, বিষয়টি তিনি মিডিয়ার সামনে চাঁদাবাজি হিসেবে তুলবেন। কিন্তু আমরা স্পষ্ট জানাতে চাই—এটা কোনো চাঁদাবাজি নয়। শেষ মুহূর্তে কনসার্ট বাতিল করে আমাদের বিশাল ক্ষতির মুখে ফেলা হয়েছে। ছাত্রলীগের মতো নিষিদ্ধ জঙ্গী সংগঠনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে তারা কালচারাল ফ্যাসিজম করছে। আমরা এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি।

আয়োজকদের আলটিমেটাম অনুযায়ী, দাবি পূরণে আর্টসেলের হাতে রয়েছে মাত্র ১২ ঘণ্টা সময়।

এই বিভাগের আরও সংবাদ