খুলনায় মাদক ও পরিবেশ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : বৃহস্পতিবার (৭ আগস্ট) খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের হলরুমে “মাদকের কুফল ও পরিবেশ ও প্রকৃতি বিষয়ে সচেতনতা সৃষ্টিতে সুশীল সমাজের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ সেলিম রেজা, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, খুলনা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মোঃ মিজানুর রহমান, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় খুলনা।
সভাপতিত্ব করেন জনাব মোঃ সেলিম হায়দার চৌধুরী, অধ্যক্ষ, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ।
বিশেষ বক্তা ছিলেন জনাব একেএম শহিদুল আলম শহিদ, বিজ্ঞ অতিরিক্ত পিপি, খুলনা।
স্বাগত বক্তব্য দেন ধ্যানেশ কুমার গোস্বামী, উপাধ্যক্ষ, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ। সঞ্চালনায় ছিলেন এ্যাডভোকেট শেখ অলিউল ইসলাম, এপিপি, খুলনা।
সভায় বক্তারা মাদকাসক্তির ভয়াবহতা ও পরিবেশ রক্ষায় সমাজের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।





