বাগেরহাট

মোরেলগঞ্জে হাসপাতাল সেবা থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালের বিভিন্ন বরাদ্দের ভূয়া বিল-ভাউচার তৈরি করে টাকা আত্মসাৎকারী আউটসোর্সিং কর্মচারীদের কাছ থেকে জোরপূর্বক ঘুষ নেওয়া এবং প্রতিবাদ করায় চাকরিচ্যুত করার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসব অনিয়মের বিষয়টি নিয়ে শাহিনা বেগম বাদি হয়ে বাগেরহাট জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় হাসপাতাল চত্বরে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, হাসপাতালের উচ্চমান সহকারি মাতুব্বর মোঃ রেজোয়ান হোসেন দীর্ঘদিন ধরে নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কর্মচারীদের কাছ থেকে জোরপূর্বক ঘুষ আদায় করছেন। এসব অনিয়মের প্রতিবাদ করায় আয়া শাহিনা বেগমকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বক্তারা আরও অভিযোগ করেন, তার স্বেচ্ছাচারী আচরণ ও দুর্নীতির কারণে প্রতিনিয়ত রোগীরা কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, যা হাসপাতালের সার্বিক সেবাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন মাষ্টার মশিউর ইসলাম, শাহিনা বেগম, আব্দুল হাকিম, সাইফুল ইসলাম, সুখি আক্তার, আবুল কালাম শিকদার, ফারজানা আক্তার প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ

তারা আরও অভিযোগ করে বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলামের মদদে দুর্নীতিবাজ আওয়ামী দোষর ডা. শর্মী রায় ও মাতুব্বর রেজোয়ান মাতুব্বর কর্তৃক হাসপাতালে বিভিন্ন বরাদ্দের ভুয়া বিল-ভাইচার তৈরি করে টাকা আত্মস্বাতকারী আউটসোসিং কর্মচারীদের কাছ থেকে জোরপূর্বক ঘুষ নেয়া ও কাকুরীচ্যুত করার প্রতিবাদে আজকের এ মানববন্ধন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে এসব অনিয়মের সুষ্ঠু তদন্ত, দোষীদের শাস্তি এবং হাসপাতালের সেবা কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানান।

এই বিভাগের আরও সংবাদ