ক্যাম্পাস

কুয়েটের আবাসিক হলের ওয়ার্ড বয়ের কাছ থেকে গাঁজা উদ্ধার

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) -এর খানজাহান আলী আবাসিক হলের ডাইনিংয়ের এক ওয়ার্ড বয়ের কাছ থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে খানজাহান আলী থানার এসআই ইশতিয়াক।

বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানায়, গোপন সংবাদ ভিত্তিতে শুক্রবার (৮ আগস্ট) বেলা আড়াইটার দিকে সহকারী কমিশনার (এসি, কেএমপি, দৌলতপুর জোন ) আবুল বাশারের নেতৃত্বে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার আলী, খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন, এসআই ইশতিয়াকসহ পুলিশের একটি দল কুয়েটের খানজাহান আলী হলের ডাইনিংয়ে অভিযান চালিয়ে ওয়ার্ড বয় মিরাজের কাছ থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

খানজাহান আলী থানার এসআই ইশতিয়াক জানান, কুয়েটের খানজাহান আলী আবাসিক হলের ডাইনিংয়ের ওয়ার্ড বয় মিরাজের কাছ ১২০ প্লাস্টিকের প্যাকেটে থাকা ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ৫০ গ্রামের ১৬ প্যাকেট ও বাকি ৭০ প্যাকেট সাড়ে ১১ গ্রাম ওজনের। মিরাজকে গ্রেফতার করে খানজাহান আলী থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ