দিনাজপুর
ঘোড়াঘাটে গ্রাম বিকাশ কেন্দ্রের স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম বিকাশ কেন্দ্রের বিশেষায়িত স্বাস্থ্য (গাইনী ও শিশু স্বাস্থ্য বিষয়ক) ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে ১২০ জন রোগীকে চিকিৎসা ও পরামর্শ প্রদান করাসহ আগত রোগীকে বিনামূল্যে প্রকল্পের পক্ষ থেকে স্যানেটারী ন্যাপকিন প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় ডুগডুগীহাট পিপিইপিপি-ইইউ প্রকল্প ইউনিটের আয়োজনে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের মিশনপাড়া কারিতাস পিভিসিতে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন, ডাঃ প্রসেনজিৎ সরকার এমবিবিএস, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
এসময় উপস্থিত ছিলেন, টেকনিক্যাল অফিসার (নিউট্রিশন) মোঃ মেহেদী হাসান, শাখা ব্যবস্থাপক মইনুল ইসলাম, এটিও নিউট্রিশন মেমি বানু প্রমূখ।





