খুলনা

খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ‘ পালিত

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে।

৫ আগষ্ট মঙ্গলবার সকাল ০৯:০০ ঘটিকায় পিটিসি, খুলনায় অবস্থিত ‘শ্রদ্ধা চিরন্তন’ স্মৃতিস্তম্ভে পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার সম্মানিত কমান্ড্যান্ট (ডিআইজি) জনাব আবদুল কুদ্দুছ চৌধুরীর নেতৃত্বে পুলিশ ট্রেনিং সেন্টার খুলনায় কর্মরত পুলিশের সকল স্তরের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। শহীদদের সম্মানে রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়।

পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থ্যতা কামনা মোনাজাত করা হয়। শহীদদের স্মরণে আরো পুষ্পস্তবক অর্পণ করেন পিটিসি, খুলনার কমান্ড্যান্ট মহোদয়ের সহধর্মিণী মিসেস সিদরাতুল মুনতাহা।

এ সময় আরো পুষ্পস্তবক অর্পণ করেন ৩ এপিবিএন, খুলনার সম্মানিত কমান্ডিং অফিসার জনাব এম এম সালাহউদ্দীন মহোদয়সহ ৩ এপিবিএন, খুলনায় কর্মরত পুলিশের সকল স্তরের অফিসারবৃন্দ। এছাড়াও পিটিসিতে কর্মরত সিভিল স্টাফ ও ৫৯তম টিআরসি ব্যাচে প্রশিক্ষণরত টিআরসিদের পক্ষ থেকে ৬টি কোম্পানির প্রতিনিধিরা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

এই বিভাগের আরও সংবাদ