সাংস্কৃতিক উন্নয়নে এক মঞ্চে লায়ন্স প্রেসিডেন্ট ও খুলনা কালচারাল অফিসার


আজ ৪ আগস্ট ২০২৫, সোমবার — খুলনার জেলা শিল্পকলা একাডেমিতে আজ এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ। ডিস্ট্রিক্ট কালচারাল অফিসার মো: রফিকুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সম্মানিত প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির প্রধান উপদেষ্টা (চিফ অ্যাডভাইজার) আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
সাক্ষাৎকালে দুইজনই দেশের সংস্কৃতি ও সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে মতবিনিময় করেন। সাংস্কৃতিক অঙ্গনে তরুণ সমাজকে সম্পৃক্ত করে মানবিক মূল্যবোধ ও নৈতিকতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন লায়ন খান আকতারুজ্জামান। জেলা কালচারাল অফিসারও সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে সাংস্কৃতিক চর্চা ও সম্প্রসারণে উৎসাহ প্রদান করেন।
আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ শুধু একজন সংগঠক নন, তিনি দেশের সাংস্কৃতিক ও সমাজকল্যাণমূলক নানা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে যুক্ত। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ এবং বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (BSTQM)-এর সদস্য হিসেবে নিরলসভাবে কাজ করে চলেছেন।
এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB)-এর সম্মানিত সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে খুলনা অঞ্চলের উন্নয়ন কার্যক্রমে বিশেষ ভূমিকা রেখে চলেছেন।
এই সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে উভয়পক্ষ ভবিষ্যতে সম্মিলিতভাবে সাংস্কৃতিক অগ্রযাত্রা ও সমাজ উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



