বাগেরহাট

বাগেরহাটে সংসদীয় আসন কমানোর প্রতিবাদে সর্বদলীয় বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাট জেলার সংসদীয় আসন সংখ্যা চার থেকে কমিয়ে তিনে নামিয়ে আনার প্রস্তাবের প্রতিবাদে সর্বদলীয় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাগেরহাট নাগরিক সমাজ ও সর্বদলীয় ঐক্যজোট।

রবিবার (৩ আগস্ট) দুপুরে বাগেরহাট শহরের দশানী ট্রাফিক মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের কাছে একটি প্রতিবাদী স্মারকলিপি হস্তান্তর করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ.টি.এম. আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম.এ. সালাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি এস. এম. সাদ্দামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বাগেরহাটের একটি সংসদীয় আসন অন্যত্র হস্তান্তরের প্রস্তাব বাগেরহাটবাসীর প্রতি চরম অবিচার। তারা প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জানান এবং ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

এই বিভাগের আরও সংবাদ