খুলনা
খুলনার দিঘলিয়ায় ভ্যান চালককে কুপিয়ে হত্যা


খুলনা ব্যুরো : খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দনপ্রতাপ গ্রামে আলামিন সিকদার (৩৩) নামে এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ।
নিহত আলামিন উক্ত গ্রামের কাওসার শিকদারের ছেলে। দিঘলিয়া থানাধীন কামারগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জামিল হত্যার বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার (২ আগস্ট) ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে আলামিনের স্ত্রী’র পূর্বের স্বামী মোঃ আসাদুল ঝিনাইদহ থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা নিশ্চিত করে সে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে তার স্ত্রীকে সে কেন বিয়ে করল এই ক্ষোভের কারণে তাকে হত্যা করা হতে পারে । এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যাকারীকে গ্রেফতার করা সম্ভব হয়নি।





