বাগেরহাট

মোংলা-রামপালে সংসদীয় আসন কমানোর প্রস্তাব, ক্ষোভে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

সুমন,স্টাফ রিপোর্টারঃআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক (বাগেরহাট-৪) সংসদীয় আসন বিলুপ্তি করা ও মোংলা-রামপাল পৃথক করার প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১ টায় মোংলা পৌর মার্কেট চত্ত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মোংলা পৌর শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পৌর মার্কেট চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিলবের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট চত্বরে এসে সমবেত হয় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মোংলা পৌর বিএনপিরসাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান মানিক বলেন, মোংলা একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এখানেই দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দর। এর পাশাপাশি মোংলা-রামপাল আয়তনের দিক থেকেও অনেক বড়। এই মোংলা-রামপাল কে পৃথক করা ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্র। আমরা কোনভাবেই এই আসন কমানোর ষড়যন্ত্রের সিদ্ধান্ত মেনে নেব না। যারা এই সিদ্ধান্ত নিয়েছে, আমাদের দাবি অতিদ্রুত এই সিদ্ধান্ত থেকে তারা সরে আসবে। তা না হলে আমরা কঠোর আন্দোলন করতে বাধ্য হবে।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল হালিম খোকন, মোংলা পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির তালুকদার ও মোঃ গোলাম নুর জনি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ