বাগেরহাট

বাগেরহাটে সরকারি খালে অবৈধ নেট-পাটা অপসারণে মৎস্য বিভাগের অভিযান

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের ফকিরহাট উপজেলার সরকারি জটার খালে অবৈধ নেট-পাটা অপসারণে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ। বৃহস্পতিবার (৩১ জুলাই) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ।

অভিযানে ফকিরহাট মডেল থানার এসআই ওয়াজেদ এবং পুলিশের একটি দল অংশ নেয়। তারা উপজেলার সদর ইউনিয়নের বারাশিয়া এলাকার জটার খালে অভিযান পরিচালনা করেন। অভিযানে একাধিক অবৈধ নেট-পাটা অপসারণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ জানান, কিছু অসাধু ব্যক্তি সরকারি খালে অবৈধভাবে নেট-পাটা স্থাপন করে পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করছে। এর ফলে জলাবদ্ধতা দেখা দিচ্ছে এবং জনসাধারণের ভোগান্তি বাড়ছে। তিনি আরও বলেন, এ ধরনের অবৈধ কার্যকলাপ রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং কেউ এসব কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে,এবং তিনি সকলকে সরকারি জলাশয়ে কোনো ধরনের বাধা সৃষ্টি না করার আহ্বান জানান।

এই বিভাগের আরও সংবাদ