বাগেরহাট

চিতলমারী বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের চিতলমারী উপজেলার ঐতিহ্য বাহী বিদ্যাপিট বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুনার্মেন্ট অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। এতে ৬ষ্ঠও ৭ম শ্রেণিকে হারিয়ে ১০ শ্রেণির শিক্ষার্থীরা জয় ছিনিয়ে নেয়।

শিক্ষার্থীদের খেলা দেখতে তাদের সহপাঠী ও শিক্ষক ছাড়াও স্থানীয়দের অনেকেই উপস্থিত ছিলেন। ওই দিন বিকেল সাড়ে ৫টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের ব্যাবস্থাপনা পরিষদের এডহক কমিটির সভাপতি বুলবুল খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিপু সুলতান।

এই বিভাগের আরও সংবাদ

এসময় অন্যন্যদের মধ্যে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিলা প্রশাদ গোস্বামী, বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মিজানুর রহমান শেখসহ শিক্ষ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন । এ টুর্নামেন্টে ষষ্ঠ থেকে দশম শ্রেনী এই ৪টি দল অংশ নেয়। খেলাটি পরিচালনা করেন স্কুলের ক্রীড়া শিক্ষক লিটন বিশ্বাস।

এই বিভাগের আরও সংবাদ