বাগেরহাট

শরণখোলায় বিশ্ব বাঘ দিবস পালন

স্টাফ রিপোর্টারঃ বিশ্ব বাঘ দিবস উপলক্ষে সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা,র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৯জুলাই) সকালে শরনখোলা রেঞ্জ ও পূর্ব বন বিভাগের আয়োজনে সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও সংবাদ

অনুষ্ঠানে সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূর্ব বনবিভাগ শরণখোলা রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক রানা দেব।

বক্তব্য শরণখোলা রেঞ্জ কর্মকর্তা রানাদেব বলেন, সুন্দরবন ভালো না থাকলে বাঘও ভালো থাকবেনা। সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বাঘের ভূমিকা সর্বাধিক। সুন্দরবন এবং তার প্রধান অলংকার বাঘকে রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ।

এসময়ে,স্থানীয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা, ভিটিআরটি সদস্যরা,শরনখোলা স্টেশন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এরপর দিবসটি উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ