খুলনা

খুলনায় মানবিক সংগঠন বাতিঘর-এর মাসব্যাপী বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ‘বাতিঘর’ কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে প্রগতি মাধ্যমিক বিদ্যালয় রাজবাঁধ,কৈয়াবাজার,বটিয়াঘাটা,খুলনায়, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার রায় এর সভাপতিত্বে এবং অরুন কুমার রায়ের এর সঞ্চালনায় সাধারণ শিক্ষার্থীদের ভিতরে ফলজ গাছ প্রদান করা হয়। ২৮ জুলাই সোমবার দুপুরে এই কর্মসূচি পালন করা হয়।

উক্ত গাছ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবতার ফেরিওয়ালা ‘বাতিঘর’ এর সভাপতি নাগরিক নেতা শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথি বলেন, ‘শুধুমাত্র পুস্তকের শিক্ষায় শিক্ষিত হতে না হয়ে মানবিক মানুষ হতে হবে’। এর পরে তিনি তাদের মাঝে বৃক্ষরোপণ সম্পর্কে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা মূলক কথাবার্তা বলেন। তিনি ছাত্র-ছাত্রীদের আগামী দিনে সৎ ও মানবিক মানুষ হওয়ারও পরামর্শ প্রদান করেন।

এই বিভাগের আরও সংবাদ