খুলনা
কেএমপি’র অভিযানে ৩ মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনার ৩ টি মামলার সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৩ টি মামলায় ৩ বছর বিনাশ্রম কারাদন্ড ও ১ কোটি ৬ লক্ষ টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামী সংকর চৌধুরী, পিতা-নির্মলেন্দু চৌধুরী, থানা-হরিণটানা, খুলনাকে আটক করেছে। আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কেএমপি হেডকোয়ার্টারের মিডিয়া সেল এর এক বিজ্ঞপ্তিতে উপরোল্লিখিত তথ্য জানানো হয়।





