খুমেক হাসপাতালে করোনায় আক্রান্ত যুবকের মৃত্যু


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ২১ জুলাই সোমবার ভোর রাতে করোনায় আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এক যুবকের মৃত্যু হয়েছে।
উক্ত যুবকের নাম দীপ রায় (২৫)। তিনি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরী এলাকার বাসিন্দা ছিলেন বলে জানা যায়।
খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং ডেঙ্গু-করোনার ফোকাল পার্সন ডা. খান আহমেদ ইশতিয়াক উক্ত তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনা আক্রান্ত হয়ে খুলনার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দীপ। সেখানে থাকা অবস্থায় তার শারিরীক অবস্থার অবনতি হলে রবিবার (২০ জুলাই) বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২১ জুলাই) ভোররাতে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, করোনা আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালে এখন পর্যন্ত ১০ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে একজন হাসপাতালে চিকিৎসাধীন আছে।





