বাগেরহাট

রামপালে মেয়াদোত্তীর্ণ কেক বিক্রির অভিযোগে মোড়োল স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা

সুমন,স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের রামপালে মেয়াদ উত্তির্ন কেক খেয়ে অসুস্থ হয় ২০ শিশু ও শিহ্মক। পরে মোংলা-খুলনা মহাসড়কের রামপালের ফয়লা মোড়ল স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৯ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে।

মোংলা-খুলনা মহাসড়কের রামপালের ফয়লা বাজার সংলগ্ন “অর্পা গ্লোরিয়াস কিন্ডারগার্টেনের ২০ জন শিশু ও শিক্ষকেরা জন্মদিনের মেয়াদ উত্তির্ন কেক খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে।

এই বিভাগের আরও সংবাদ

প্রশাসন ও স্থানীয়রা জানায়, মোংলা-খুলনা ফয়লা বাজার সংলগ্ন “অর্পা গ্লোরিয়াস” কিন্ডারগার্টেনের ২০ জন শিশু এবং শিক্ষকরা জন্মদিনে অনুষ্ঠানের কেক খাওয়ার ৫ মিনিটের মধ্যে বমি করে অসুস্থ হয়ে পড়ে ।

ঐ বিদ্যালয়ের শিক্ষক শান্তনু সরকার এর জন্মদিনে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষককে সারপ্রাইজ দেওয়ার জন্য ফয়লা বাজারের মোড়ল স্টোরের স্বত্বাধিকারী জিন্নাত মোড়লের ছেলে বেলাল মোড়ল (৪০) এর দোকান থেকে একটি কেক নেয়া হয়। এ ঘটনার পরে শিশুদের অভিভাবকেরা ফয়লা পুলিশ ক্যাম্পে মোবাইল ফোনের মাধ্যমে অভিযোগ করে।এরপর ক্যাম্পের অফিসার ফোর্স ঘটনাস্থলে এসে ঘটনার সত্যতা পায় ।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ ও উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়। পরবর্তীতে রামপাল উপজেলা নির্বাহী অফিসার জনাব তামান্না ফেরদৌসী সহ সেনাবাহিনীর একটি টিম বিকালে অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এ ঘটনায় মোড়ল স্টোরকে সতর্ক করেন পাশাপাশি নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরে দোকানে থাকা মেয়াদোত্তীর্ণ কেক ধ্বংস করা হয়।

এই বিভাগের আরও সংবাদ