বাগেরহাট

চিতলমারীতে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে মৌন মিছিল ও দোয়া

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের চিতলমারীতে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে মৌন মিছিল, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসের সভাপতিত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার এড. মাসুদ রানা।

এই বিভাগের আরও সংবাদ

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, জেলা বিএনপি সদস্য রুনা গাজী, এড. ফজলুল হক, শফিকুল ইসলাম বাবু, শেখ নোয়াব আলী, শেখ জাহিদুর রহমান, সুভাষ বালা, জাকারিয়া মিলন, শেখ আসাদ, মোঃ নিয়ামত আলী খান ও লিমন বিশ্বাস (ইউনুস)।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এই বিভাগের আরও সংবাদ