বাগেরহাট

ইন্দুরকানীতে সিএনজির ধাক্কায় বৃদ্ধ হকার নিহত

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ ইন্দুরকানীতে সিএনজির ধাক্কায় বৃদ্ধ হকার নিহত হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের হতদরিদ্র মোঃ ইসলাম হাওলাদার (৭০) পায়ে হেটে বাড়ি ফেরার পথে ইন্দুরকানী-সন্ন্যাসী সড়কের গোডাউন এলাকায় একটি সিএনজি পিছন থেকে তাকে সজোরে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।

এই বিভাগের আরও সংবাদ

পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১১ টার সময় মৃত্যুবরণ করেন। সে বাক্সে করে উপজেলার বিভিন্ন হাট বাজারে ঘুরে ঘুরে পান বিক্রি করতেন।

এই বিভাগের আরও সংবাদ