টঙ্গীতে ছিনতাই করে পালানোর সময় গাড়ি চাপায় ছিনতাইকারী পাকড়াও


মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা: টঙ্গী বাজার বিআরটি ফ্লাইওভারে ছিনতাই করে পালানোর সময় গাড়ি চাপায় ইকবাল হোসেন রবিন (২৫) নামে এক ছিনতাইকারী গাড়ি চাপা দিয়ে গুরুতর আহত করে তাকে পাকড়াও করেছে এক গাড়ি চালক।
রোরবার (১৩ জুলাই) দিবাগত রাতে) টঙ্গী বাজারস্হ বিআরটি ফ্লাইওভার বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা, পুলিশ ও স্হানীয় এলাকাবাসীরা জানান, আটক ছিনতাইকারীর নাম ইকবাল হোসেন রবিন (২৫)। সে নাটোর জেলার ধানাইদহ থানার আবুল হোসেনের পুত্র। বর্তমানে উত্তরা আজমপুর কাঁচা বাজার জয়নাল মার্কেট এলাকায় বসবাস করে বিআরটি ফ্লাইওভারে নিয়মিত ছিনতাই করে আসছিল। ছিনতাইকারী ইকবালকে গুরুতর আহত অবস্থায় টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সহ একাধিক সূত্র জানান, টঙ্গী গাজীপুর বিআরটি ফ্লাইওভারের ছিনতাইকারী ইকবাল এক মহিলার গলার চেন ছিনিয়ে নিয়ে দৌঁড়ে পালাতে থাকে। এসময় ঢাকার দিক থেকে আসা এক গাড়ি চালক ছিনতাই ঘটনাটি দেখে ছিনতাইকারী ইকবালকে গাড়ির ধাক্কায় চাপা দেয়। ছিনতাইকারী ইকবাল রাস্তার রোড ডিভাইডারে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্হানীয়রা ৯৯৯ এ খবর দিলে পুলিশ এসে ছিনতাইকারী ইকবালকে হাসপাতালে নিয়ে যায়।
উল্লেখ করা যেতে পারে, গত ৩ তিনদিন আগে ১০ জুলাই ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাহফুজুর রহমান নামে এক কলেজ ছাত্র নিহত হয়। এর আগে টঙ্গীর এই ফ্লাইওভারটিতে ছিনতাইকারীদের আক্রমণ ও ছুরিকাঘাতে বহু হতাহতের ঘটনা ঘটেছে। ছিনতাই বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে থানা ঘেরাওসহ মানববন্ধনও করেছেন টঙ্গী এলাকার স্হানীয় বাসিন্দারা।





