বাগেরহাট

বাগেরহাটের এনসিপি’র গণসমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আয়োজনে বৈষম্যে ও অন্যায়ের বিরুদ্ধে নতুন সামাজিক পরিবর্তনের দাবিতে গণসমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় বাগেরহাটের রেলরোডে, জুলাই ২৪ এর অভ্যুত্থানের নেতৃত্বদানকারী দেশব্যাপী আলোড়ন তোলা বিপ্লবী নেতৃবৃন্দ গণসমাবেশ ও পদযাত্রায় উপস্থিত ছিলেন, এনসিপি’র নাহিদ ইসলাম, আকতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারী, ডাঃ তাসনিম যারা, সামান্থা শারমিন, মোল্লা রহমাতুল্লাহ সহ এনসিপি’র নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডাঃ তাসনিম যারা বলেন, বদলে যাওয়া সময়ের ডাক এসেছে,এই ইতিহাসের অংশ হতে এসো। আপনাদের উপস্থিতি হবে আগামীর পরিবর্তনের চাবিকাঠি। তারা আরো বলেছেন, দুর্নীতি, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে এক কণ্ঠে আওয়াজ তুলুন যোগ দিন জুলাই পদযাত্রায়।

এই বিভাগের আরও সংবাদ

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব শেখ আখতার হোসেন বলেছেন, বাংলাদেশ থেকে হাসিনা পালিয়েছে কিন্তু তার সিস্টেম রয়ে গেছে। চাঁদার জন্য ঢাকায় একজনকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ১২ তম দিনে বাগেরহাটের রেলরোডে পথসভায় এসব কথা বলেন তিনি।

আকতার আরো বলেন, বাংলাদেশে যদি কেউ ঘের দখল, চাঁদাবাজি, ছিনতাই, কমিশন এর রাজনীতি করতে চায় বাংলাদেশের মানুষ যেভাবে হাসিনাকে বিদায় করেছে সেভাবে তাদেরও বিদায় করবে। সামনের বাংলাদেশ এ যেনো কোনো গুম খুন না হয় সে জন্য সব ক্ষেত্রে সংষ্কার দরকার। একটি দল মনে করে শুধু নির্বাচন হলেই সব সংষ্কার হয়ে যাবে। হাসিনাও তাই মনে করত। প্রতিষ্ঠান গুলোতে সংষ্কার করা না হয়, পুলিশ কে যদি নিরপেক্ষ না করা যায় শুধুমাত্র নির্বাচন দিয়ে গনতন্ত্র সম্ভব নয়। সংষ্কার করে তারপরেই নির্বাচন দিতে হবে। বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সবার দেশ আমাদের এই দেশে কোনো ভেদাবেদ নেই।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তাদের হুশিয়ারি দিতে চাই আমরা রাজপথে নেমেছি। লড়াই শুরু হয়ে গেছে। আমাদের নতুন খেলা খেলতে হবে। পুরাতন বন্দোবস্তের সাথে আমরা নেই। যারা পুরাতন বন্দোবস্ত, চাঁদাবাজি, লুটপাটে ফিরতে চায় তাদের আপনারা লাল কার্ড দেখাবেন। চাঁদাবাজদের উৎপাত এখনো কমে নাই, খুন খারাপি শুরু হয়েছে। পাথর দিয়ে থেতলে মারার মত আইয়াম এ জাহেলিয়াত শুরু হয়েছে। সন্ত্রাসী কার্যক্রম বেড়েছে। আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলি, আমাদের লড়াই অব্যাহত আছে। এবং এ লড়াই আমাদের চালিয়ে যেতে হবে।

বাগেরহাটের এই কর্মসূচি শেষে পিরোজপুরের উদ্দেশ্যেযাত্রা করবেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ