রাজধানী

ঢাকা -১৮ আসনে এস, এম জাহাঙ্গীর হোসেনের দলীয় লিফলেট বিতরণ

মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজ শুক্রবার (৪ জুলাই) বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম-আহবায়ক এস, এম জাহাঙ্গীর হোসেন এর উদ্যোগে ঢাকা -১৮ আসনে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজকের কর্মসূচিটি উত্তরা পশ্চিম থানার ৩ নং সেক্টরস্হ আমির কমপ্লেক্স থেকে শুরু হয়ে আজমপুর হয়ে জমজম টাওয়ার গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপি’র আহবায়ক মেজবাহ উদ্দিন খোকন, যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আহমেদ, উত্তরা পূর্ব থানা বিএনপির আহবায়ক শাহ আলম, যুগ্ম আহবায়ক আমিনুল হক, খিলক্ষেত থানা বিএনপির আহবায়ক হাজী ফজলুল হক, যুগ্ম আহবায়ক মোবারক দেওয়ান, দক্ষিনখান থানা বিএনপির সাবেক সভাপতি শাহবুদ্দিন সাগর, বিমানবন্দর থানা বিএনপি’র সাবেক সভাপতি জুলহাস পারভেজ, বিমান বন্দর থানা বিএনপির আহবায়ক মনির হোসেন ভূঁইয়া, উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ নূরু, তুরাগ থানা বিএনপি নেতা আলমাস আলী, ৫২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুজিবর, সাধারণ সম্পাদক সিদ্দিক, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সহ ঢাকা-১৮ আসনের সকল থানার অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ। এছাড়া দলীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ

এসময় দলীয় নেতাকর্মীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। এক পর্যায়ে মিছিলের নগরীতে মুখরিত হয়ে উঠে রাজধানীর উত্তরা।

এই বিভাগের আরও সংবাদ