খুলনা

খুলনায় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেফতার

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ২৯ জুন রবিবার খুলনা মহানগরীর লবণচরা থানাধীন জিন্নাহ পাড়া এলাকায় সেনা ও পুলিশের যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো– মোঃ নাঈম (২১) ওরফে ব্ল্যাক নাইম ও মোঃ আরমান (১৬)।

এসময় তাদের কাছ থেকে ১টি দেশীয় পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি, ৪টি বন্দুকের কার্তুজ, ২ টি বড় ছোরা, ৫টি টাচ মোবাইল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে ২৯ জুন রবিবার লবণ চরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এই বিভাগের আরও সংবাদ