খুলনা

না ফেরার দেশে চলে গেলেন তথ্য কমিশনের অতিরিক্ত সচিব রকিবুল বারী

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : তথ্য কমিশনের অতিরিক্ত সচিব,খুলনা জেলা পরিষদের সাবেক সচিব হাওলাদার মোঃ রকিবুল বারী ২৭ জুন শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার নিজ গ্রামের বাড়ি বাজুয়াতে ইন্তেকাল করেছেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের একজন চৌকষ কর্মকর্তা ছিলেন ।

বাংলাদেশ সরকারের তথ্য কমিশন অতিরিক্ত সচিব রকিবুল বারী খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার ছিলেন । তিনি খুলনা জেলা পরিষদের সাবেক সচিব ছিলেন। ২০০৩থেকে২০০৫ সাল পর্যন্ত হাওলাদার রকিবুল বারী ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে ছিলেন।

তথ্য কমিশনের অতিরিক্ত সচিবের দায়িত্ব পেয়েছেন ২০২৫ সালের ১৮ জুন।

এই বিভাগের আরও সংবাদ