রাবিতে সাহিত্য সাময়িকী মহুয়া’র আত্মপ্রকাশ


রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সাহিত্য সাময়িকী মহুয়া আত্মপ্রকাশ করে। কবি, সাহিত্যিক,সম্পাদক ও মহুয়া শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে এই আয়োজন করা হয়।
রবিবার (২২ জুন) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনের উত্তর ফটোকে সাহিত্য সাময়িকী মহুয়া আত্মপ্রকাশ করে। সভায় উপস্থিত ছিলেন সাংগঠনিক আবৃত্তিচর্চার প্রথম সংগঠন স্বননের আহ্বায়ক ইমন আহমেদ রোহান, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার ইসলাম সাইফসহ স্বননের অনান্য সদস্যবৃন্দ । উপস্থিত ছিলেন সাবেক সমন্বয়ক ও কবি মাহাইর ইসলাম, কবি মাহমুদ মৌসুম ও কবি শিহাবুল ইসলাম।
মহুয়ার প্রথম সংখ্যার প্রচ্ছদ করেন প্রচ্ছদশিল্পী অনন্যা রায় এবং এর ডিজিটাল নির্মাণ করেন ইঞ্জিনিয়ার মো: শাহরিয়ার হোসাইন। আত্মপ্রকাশ অনুষ্ঠানে গান পরিবেশন করেন বুধবার ও তীর্থক নাটকের শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন কবি ও আবৃত্তিশিল্পী মাহমুদ মৌসুম এবং কবি ড. মো: আমিরুল ইসলাম কনক। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সহ- সভাপতি ইঞ্জিনিয়ার মো: শাহরিয়ার হোসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথির পদ অলংকৃত করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও মহুয়ার উপদেষ্টা সম্পাদক কবি ড. মো: আমিরুল ইসলাম কনক স্যার। মহুয়ার সহযোগী সম্পাদক মিজান শেখের সাথে এই বিষয়ে কথা হলে তিনি মহুয়াকে এগিয়ে নেওয়ার জন্য সবার কাছে সার্বিক সহযোগীতা কামনা করেন ও মহুয়াকে নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা বলেন।
তিনি বলেন অদূর ভবিষ্যতেই সাহিত্য সাময়িকীর পাশাপাশি মহুয়া একটি সাংস্কৃতিক সংগঠন ও মহুয়া একাডেমি হিসেবে আত্মপ্রকাশ করবে। অনুষ্ঠানে উপস্থিত সবাই মহুয়া সাহিত্য সাময়িকীর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন ও মহুয়ার উত্তরোত্তর সাফল্য করেন।





