আন্তর্জাতিক

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, বিচ্ছিন্ন হয়ে গেল বিদ্যুৎ

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে শক্তিশালী হামলা চালিয়েছে ইরান।এতে অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে তাদের একটি বিদ্যুৎ স্থাপনায় আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্রটি।

সংবাদমাধ্যমটি জানায়, ইসরায়েল ইলেকট্রিক করপোরেশন (আইইসি) নিশ্চিত করেছে যে, একটি ক্ষেপণাস্ত্র ‘কৌশলগত অবকাঠামো স্থাপনার’ কাছে সরাসরি আঘাত লেগেছে। এর ফলে আশপাশের বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

আইইসি জানায়, ‘দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপনের লক্ষ্যে আমাদের টিমগুলো এখনই ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। এ সময় অবকাঠামোর মেরামত করা হচ্ছে।এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয়ে ঝুঁকি অপসারণের কাজ চলছে।’

হামলার সময় ৩৫ মিনিট ধরে ইসরায়েলে সাইরেন বাজে। সংঘাত শুরুর পর দিনের বেলা এই প্রথম এত দীর্ঘসময় ধরে হামলা পরিচালনা করেছে ইরান।

এই বিভাগের আরও সংবাদ