আন্তর্জাতিক

অতীত থেকে শিক্ষা নেয়নি যুক্তরাষ্ট্র, এবার পরিণতি ভোগ করবে: আইআরজিসির হুঁশিয়ারি

‘অপরাধী আমেরিকান সরকার’ অতীতের মধ্যপ্রাচ্য যুদ্ধ থেকে শিক্ষা নেয়নি এবং ইরানে বোমা হামলার পর এর পরিণতি ভোগ করবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ‘অতীতের বোকামির পুনরাবৃত্তি যুক্তরাষ্ট্রের কৌশলগত অক্ষমতা এবং এই অঞ্চলের বাস্তবতার প্রতি অবহেলাই প্রদর্শন করে।’

এই বিভাগের আরও সংবাদ

এতে আরও বলা হয়, ‘বারবার ব্যর্থতা থেকে শিক্ষা নেয়ার পরিবর্তে, ওয়াশিংটন শান্তিপূর্ণ (পারমাণবিক) স্থাপনাগুলোতে সরাসরি আক্রমণ করে কার্যকরভাবে নিজেকে আগ্রাসনের সামনের সারিতে নিয়ে এসেছে।’

ইরানে হামলায় অংশগ্রহণকারী মার্কিন বিমানের উড্ডয়নের স্থানগুলো ‘শনাক্ত’ করা হয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছে আইআরজিসি।

বিপ্লবী গার্ড সতর্ক করে বলেছে, ‘এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটির সংখ্যা, বিস্তার এবং আকার কোনো শক্তি নয় বরং তাদের (যুক্তরাষ্ট্রের) দুর্বলতা দ্বিগুণ করেছে।’

সূত্র: আল জাজিরা

এই বিভাগের আরও সংবাদ