খুলনা

খুলনার নলিয়ানে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী প্রদান করেছে কোস্ট গার্ড

সুমন,স্টাফ রিপোর্টারঃ খুলনার নলিয়ানে “তারুন্যের উৎসব উপলহ্মে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করেছে কোস্ট গার্ড।

বুধবার (১৮ জুন) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, বুধবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক খুলনার দাকোপ থানাধীন নলিয়ান ও তৎসংলগ্ন এলাকায় “তারুন্যের উৎসব ২০২৫” শীর্ষক মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে প্রায় ২ শতাধিক অসহায়, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়।

এছাড়াও, তারুণ্যের উৎসব- উপলক্ষে বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নৌ পুলিশ, মৎস্য অধিদপ্তর, বন বিভাগ, স্থানীয় শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দেশপ্রেম, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও অগ্নি নির্বাপণ বিষয়ক সচেতনতামূলক আলোচনা এবং বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়। আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা বৃদ্ধি, জরুরি পরিস্থিতিতে করণীয় এবং স্বেচ্ছাসেবামূলক মানসিকতা গড়ে তোলার আহ্বান জানানো হয়।

কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান ঐ কর্মকর্তা।

এই বিভাগের আরও সংবাদ