বাগেরহাট

পরিবেশ বাঁচাতে গাছ লাগান বাগেরহাটে ইঞ্জিনিয়ার তালিমের আহ্বান

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: পরিবেশ রক্ষা এখন সময়ের দাবি। প্রতিটি মানুষ যদি একটি করে গাছ লাগায়, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়া সম্ভব হবে বলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সোমবার (১৬ জুন) দুপুরে বাগেরহাট পৌর পার্কে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার তালিম। এসময় তিনি বলেন, আজ যারা গাছ লাগাবেন, ভবিষ্যতে তারাই হবে প্রকৃত বীর। রাজনীতির পাশাপাশি পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখা আমাদের নৈতিক দায়িত্ব।

এই বিভাগের আরও সংবাদ

তিনি আরও বলেন, বিএনপি সবসময় দেশের মাটি ও মানুষের কল্যাণে কাজ করে। এই বৃক্ষরোপণ কর্মসূচি তারই অংশ। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে দেশকে রক্ষায় আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, নিয়াজ হোসেন শৈবাল, শেখ নাহিদুল ইসলাম, ফিরোজ আহমেদ, ফয়জুল হক মন্টু, শাহরিয়ার রুবেল, তৌহফিক হাসান তপু এবং ছাত্রনেতা শেখ আল মামুন, শামীম মুন্সি, জসিম মিনা প্রমুখ।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় ৭ দিনে বিভিন্ন এলাকায় কয়েকশত গাছ রোপণ করা হবে। তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে এই কার্যক্রম বাগেরহাট জেলায় আরও বিস্তৃঈত করার পরিকল্পনার কথাও জানান নেতারা।##

এই বিভাগের আরও সংবাদ