খুলনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জয় গ্রেপ্তার


আহছানুল আমীন জর্জ,খুলনা ব্যুরো প্রধান : ১৫ জুন শনিবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ঢাকা সোহরাওয়ার্দী কলেজ শাখার উপ-সাংগঠনিক সম্পাদক সৌমিক ভৌমিক জয়কে খুলনা থানার একটি নাশকতা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে ছাত্র জনতা তাকে খুলনা ইউনাইটেড ক্লাবের ভেতর থেকে পিটুনি দিয়ে খুলনা থানা পুলিশের নিকট সোপর্দ করে।
তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) হাওলাদার সানওয়ার হোসেন মাসুম বলেন, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ ঢাকা সোহরাওয়ার্দী কলেজ শাখার উপ-সাংগঠনিক সম্পাদক সৌমিক ভৌমিক জয় খুলনা ইউনাইটেড ক্লাবের একটি অনুষ্ঠানে এসেছিলেন।
খুলনার ছাত্র জনতা বিষয়টি আঁচ করতে পেরে ইউনাইটেড ক্লাবে অবস্থান নেয়। অনুষ্ঠান শেষ হওয়া মাত্র তাকে পিটুনি দিয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
তাকে খুলনা থানায় দায়ের হওয়া একটি ভাংচুর এবং নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে নিষিদ্ধ সংগঠনের নেতা খুলনা থানায় রয়েছে। পরবর্তীতে তাকে আদালতে প্রেরণ করা হয় বলে ওসি জানান।





