কুড়িগ্রাম

রাজারহাটে আন্তঃজেলা মোটর সাইকেল চোরের নেতা ঈদুল মিয়া গ্রেফতার

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজারহাটে আন্ত:জেলা মোটর সাইকেল চোরের সর্দার ঈদুল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়,রবিবার বিকেলে রাজারহাট থানার এএসআই রায়হান সরকার ও এএসআই গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্স সহ উপজেলার ঘড়িয়াল ডাঁঙ্গা ইউনিয়নের গোবদা গ্রামে ঈদুল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আন্তঃজেলা মোটর সাইকেল চোরের নেতা ঈদুলের বিরুদ্ধে লালমনিরহাট ও রংপুর সহ বিভিন্ন জেলায় একাধিক চুরির মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

ঈদুল মিয়া উপজেলার ঘড়িয়াল ডাঁঙ্গা ইউনিয়নের গোবদা গ্রামের আমজাদ হোসেনের পুত্র ।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন,রাজারহাট থানার ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামি ঈদুলকে গ্রেফতার করা হয়েছে,তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।

এই বিভাগের আরও সংবাদ