খুলনা
খুলনা জেলার রূপসায় গাঁজাসহ গ্রেফতার ১


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা জেলার রূপসা থানাধীন বাসস্ট্যান্ড পুলিশ ক্যাম্প ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
১২ জুন বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে রূপসা থানাধীন নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামস্থ ইলাইপুর বাজার এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম– মোঃ রাজু শেখ (৩১), পিতা- মোঃ ইউনুস শেখ। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত রাজু শেখ একজন মাদক ব্যবসায়ী। সে বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে নিজের হেফাজতে রাখতো এবং সুবিধাজনক সময়ে এগুলো বিক্রি করতো।
এই ঘটনায় রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মূলে গ্রেফতারকৃতের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।





